[ দেশজুড়ে ]
কলাপাড়ায় জৈষ্ঠ্য উৎসব উদযাপন
কলাপাড়ায় জৈষ্ঠ্য উৎসব উদযাপন- ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় ঈদ পুনর্মিলনী ও জৈষ্ঠ্য উৎসব উদযাপন করা হয়েছে। বুধবার রাতে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ উৎসব হয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা, সম্মিলিত নাগরিক অধিকার জোটের সাধারণ সম্পাদক গৌতম হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত নাগরিক অধিকার জোটের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল।
.png)
এ সময় জয় বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। পরে উপস্থিত সবার মাঝে জৈষ্ঠ্যের ফল বিতরণ করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!