ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২ আগস্ট ২০২২
স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর চলে গেলেন স্বামীও
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রী নাফিজা মারা যান। এর এক ঘণ্টা পর স্বামী শাহাবুদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানে মারা যান। মৃত শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার সোলায়মান হোসেনের ছেলে।

শাহাবুদ্দিনের ছোট ভাই এমএম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ভাবি বেশকিছু দিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত কিডনি ডায়ালিসিস করা হচ্ছিল। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত এক সপ্তাহ আগে ভাইকে হার্টে রিং পরানো হয়েছে। আজ দুপুরের পর আমার ভাবি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঘাটুরায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ডায়ালিসিস করা হলে সেখানে তিনি বিকেল ৪টার দিকে মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমার ভাই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, কিছুক্ষণের ব্যবধানে স্বামী-স্ত্রী মারা গেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!