ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ৫ আগস্ট ২০২২
জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের
ময়েজ উদ্দিন সরদার। ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে ময়েজ উদ্দিন সরদার নামে এক বৃদ্ধ হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন নিহতের বড় ছেলে খোরশেদ আলম। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মান্দা সদর ইউপির খাগড়াগ্রামের হাফেজ উদ্দিন, রকিবুল ইসলাম রকি, নাজমুল হক ও জাহানারা বেগম। আহতরা হলেন- একই গ্রামের মাসুদ রানা, রাসেল রানা, মেহেদী হাসান, মর্জিনা বেগম ও নাসিমা বেগম।

Advertisement

জানা গেছে, দীর্ঘদিন থেকে হাফেজ উদ্দিনের সঙ্গে ময়েজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ফেল তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাফেজ উদ্দিন রকিবুল ইসলাম রকি, নাজমুল হকসহ কয়েকজন ময়েজ উদ্দিনের ওপর হামলা করেন। হামলায় নারীসহ ছয়জন আহত হন। এর মধ্যে ময়েজ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে রাত ১০টার দিকে মারা যান তিনি।

মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার পর চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!