ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক দম্পতিকে হয়রানি

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ৬ আগস্ট ২০২২
কক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক দম্পতিকে হয়রানি
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতে পুলিশ পরিচয়ে এক দম্পতিকে মারধর ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটলেও শনিবার দুপুরে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইসমাইল। তার বাড়ি বরিশালে। তিনি সাত বছর ধরে কক্সবাজারে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।

ভুক্তভোগী ইসমাইল জানান, শুক্রবার রাতে সৈকতের লাবণী পয়েন্টে বসে সমুদ্র উপভোগ করছিলেন তিনি ও তার স্ত্রী৷ এ সময় পুলিশ পরিচয় দিয়ে তাদের জিম্মি করেন একজন ব্যক্তি। রাতে নারীকে নিয়ে কেন সৈকতে গেছেন তা জানতে চেয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা চার হাজার টাকা কেড়ে নেন। বিষয়টি কাউকে জানালে তাদের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

Advertisement

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ট্যুরিস্ট পুলিশের কেউ এ ঘটনায় জড়িত নয়। তবে অভিযুক্তকে শনাক্তে কাজ করছে পৃথক টিম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ভয়ংকর একটি ঘটনা। এটি কখনো আশা করা যায় না। এ নিয়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!