ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৬, ২২ জুলাই ২০২২
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। মৃত নাহিয়ান ঢাকার বংশাল থানার আবুল হোসেন রোডের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার ভোর ৪টায় ঢাকা থেকে নাহিয়ানের মামা, খালা ও বোনসহ আত্মীয়-স্বজন মিলে ২৩ জনের একটি দল কুয়াকাটায় বেড়াতে যান। দুপুরে সবার সঙ্গে গোসলে নামেন কিশোর নাহিয়ান। কিছু সময় পর সৈকতে রাখা নিজের জুতা ঢেউয়ের পানিতে ভাসতে দেখে নাহিয়ান একটু গভীরে জুতা তুলতে যায়। এ সময় সাঁতার কাটতে না জানায় সৈকতের পানির নিচে ডুবে যায় সে। পরে তার স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, খবর শোনামাত্র আমরা ঘটনাস্থলে এসেছি। বর্তমানে লাশ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!