ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালালো স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১০ আগস্ট ২০২২
স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালালো স্বামী
ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে পারুল বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে। 

মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউপির চাঁদবা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মতিয়ার রহমান পলাতক।

নিহতের প্রতিবেশী হযরত আলী ও আলম হোসেন জাানান, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরেই রাতে পিটিয়ে পারুল বেগমকে হত্যা করেন মতিয়ার।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা বলেন, স্ত্রীকে লাঠি বা ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করেন মতিয়ার। এতে গুরুতর অসুস্থ হন পারুল। এর কিছুক্ষণ পরেই মারা যান তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!