[ দেশজুড়ে ]
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, প্রাণ গেল চালকের
দুর্ঘটনাকবলিত ট্রাক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক মজনু মিয়া নিহত হয়েছেন। বুধবার উপজেলার বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভোরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকটি গোবিন্দগঞ্জের বাগদা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের চালক মজনু মিয়া ছিটকে গিয়ে পাথরের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
তিনি আরো জানান, পাথরের নিচ থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!