ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পূর্বাচলে বাঘের বিচরণ, জনমনে আতঙ্ক

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১২ আগস্ট ২০২২
পূর্বাচলে বাঘের বিচরণ, জনমনে আতঙ্ক
ছবি : ডেইলি বাংলাদেশ

কয়েকদিন ধরে বাঘ ঘুরে বেড়াচ্ছে ঢাকার উপকণ্ঠ পূর্বাচলে। এতে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে চরম আতঙ্ক। গত মঙ্গলবার পূর্বাচলের ২৫ নম্বর সেক্টরে ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। স্বপন নামে এক যুবকের ধারণ করা সেই ভিডিওতে দেখা যায় দুটো বাঘের শাবক পূর্বাচলের পিচঢালা সড়কে হাঁটাচলা ও খেলা  করছে। এরপর থেকেই এলাকায় ছড়িয়ে পরে বাঘ আতঙ্ক।

এলাকাবাসী জানান, পূর্বাচলের ২৪ আর ২৫ নম্বর সেক্টরের বড় একটি অংশ বনবিভাগ শহরের সৌন্দর্যবর্ধনে রেখেছেন। গভীর গজারি বন সে এলাকায় বিদ্যমান। বনের ভেতর অন্যান্য প্রাণীর অভয়ারণ্য থাকলেও বাঘ চোখে পড়েছে এই প্রথমবার। এলাকার অনেকের চোখে পড়েছে জলজান্ত বাঘ।

বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়ার পর অনেকে আর সন্ধ্যার পর ঘর থেকে বের হচ্ছেন না। জরুরি প্রয়োজনে লাঠিসোটা নিয়ে চলাচল করছেন তারা। বিপাকে রয়েছেন শিশু আর গবাদি পশুদের নিয়ে। অনেকে গবাদি পশু বনের ধারে খাবার খাওয়ার জন্য রাখলে নিখোঁজ আর অজ্ঞাত কারণে মারা যাচ্ছে বলেও জানান অনেকে।

Advertisement

পূর্বাচলে নিরবতার সুযোগ নিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এখন লোকালয়ে শুরু হয়েছে বাঘের বিচরণ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এ এলাকার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিগান মোল্লা বলেন, বাঘের শাবক দুটোকে চিতা বাঘ প্রজাতির দাবি করে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর বলছে, একসময় বনবিভাগের এসব জমিতে গভীর বন ছিল। সেসময় থেকে এখানে বাঘ থাকতে পারে। বর্তমানে খাদ্যর অভাবে বাঘগুলো লোকালয়ের কাছাকাছি আসতে পারে বলে ধারণা করছি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!