ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভ্রমণ পিয়াসুদের ভিড়ে মুখর কুয়াকাটা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 
প্রকাশিত: ২১:৩৮, ১২ আগস্ট ২০২২
ভ্রমণ পিয়াসুদের ভিড়ে মুখর কুয়াকাটা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছে ভ্রমণ পিয়াসু হাজারো মানুষ। শুক্রবার (১২ আগস্ট) সকাল থেকে সৈকতে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করেন। পদ্মাসেতু চালুর পর এ সৈকতে পর্যটকের উপস্থিতি কয়েক গুণ বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, সৈকতের শুঁটকি পল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ বেশিরভাগ স্পট পর্যটকদের পদচারণায় মুখর। আগত পর্যটকরা সৈকতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠেছেন।

ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটকরা বলেন, পরিবার নিয়ে কুয়াকাটায় ঘুরতে আসি। পদ্মাসেতু হয়ে কুয়াকাটা আসতে অনেক কম সময় লেগেছে। এর আগেও কুয়াকাটায় আসছি কিন্তু এ মৌসুমে এত লোক এর আগে চোখে পড়েনি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটক আসতো কুয়াকাটায়। পদ্মাসেতু খুলে দেওয়ার এ সময়েও পর্যটকে ভরা কুয়াকাটা।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মাসেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটক বেড়েছে কয়েকগুণ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পদ্মাসেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
ট্যাগ: কুয়াকাটা
লিংক সফলভাবে কপি হয়েছে!