[ দেশজুড়ে ]
পুকুরে মিলল অটো চালকের মরদেহ
ফাইল ছবি
খুলনায় চালক নয়নকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৯টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডের আলী ক্লাবের উল্টো দিকের দারুস সালাম মসজিদের পাশের একটি পুকুর থেকে নয়নের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়নের বাড়ি বাটিয়াঘাটায়।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, বটিয়াঘাটার অটো চালক নয়নকে হত্যা অটোরিকশা নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। পথে টহল পুলিশ অটোরিকশাসহ দুইজনকে আটক করে। শুক্রবার রাতের কোনো এক সময় নয়নকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আটকদের নাম পরিচয় পরে জানানো হবে বলে জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!