ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৬, ১৩ আগস্ট ২০২২
চৌগাছায় বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো

যশোরের চৌগাছায় মাহফুজুর রহমান নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাতে চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহফুজুর রহমান একই গ্রামের বাসিন্দা।

জানা যায়, মাহফুজুর রহমান চৌগাছা শহরে ব্যবসা করতেন। শুক্রবার রাত ৯টার দিকে চৌগাছা শহরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরে রাতের খাওয়ার সময় ছেলেদের সঙ্গে পারিবারিক বিষয়ে মনোমালিন্য হয়। পরে রাত ১০টায় নিজের ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমাতে যান। রাত ২টার দিকে হঠাৎ তার স্ত্রীর ঘুম ভেঙে গেলে দেখেন স্বামী পাশে নেই। পরে তার চিৎকারে বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দেখতে পান মাহফুজুর রহমান বাড়ির পাশের কাঁঠাল গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে নামিয়ে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মাফজুরের ছোট ভাই আব্দুল মুজিদ জানান, তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই রোগ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা মনে করছি।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!