শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রামের একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ঝোপের মধ্যে ঐ নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঐ নারীর লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঐ মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
.png)