[ দেশজুড়ে ]
বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৪৫০ ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ।
এর আগে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম কামরুল ইসলাম ওরফে চাঁন আকন্দ। ৩৩ বছরের কামরুল ধুনট চৌকিবাড়ী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফজলার রহমান।
.png)
ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ কামরুলকে গ্রেফতার করা হয়েছে। কামরুল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসঙ্গে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইয়াবা
লিংক সফলভাবে কপি হয়েছে!