রোববার রাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের ইনচার্জ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি উল্টে গিয়ে লাইনচ্যুত হয়। এতে ঢাকা-রাজশাহী, উত্তরবঙ্গ ও উত্তর-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।