ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের হুকে কাপড় আটকে ১০ কিমি ছেঁচড়ে গেল যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ১১ আগস্ট ২০২২
ট্রেনের হুকে কাপড় আটকে ১০ কিমি ছেঁচড়ে গেল যুবক
নিহত সাইফুল ইসলাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিনের সঙ্গে কাপড় আটকে সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্টেশনে এ দুর্ঘটনা ঘটলেও কুমিরা স্টেশনে এসে এ খবর পান ট্রেনচালক। নিহত সাইফুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার চৌধুরী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে।  

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বাড়বকুণ্ড স্টেশনে থামার পর সাইফুল ইসলাম রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় ট্রেন চলতে শুরু করলে তার কাপড় আটকে যায় ইঞ্জিনের সঙ্গে। পরে কুমিরা স্টেশনে এসে ট্রেন থামলে চালক ইঞ্জিন চেক করতে এসে মরদেহ দেখতে পায়। 

Advertisement


এরপর কুমিরা স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানালে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে রেললাইনে বসে গিটার বাজিয়ে গান গাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় এক যুবকের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!