ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে বাস, আহত ১৪

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১৫ আগস্ট ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে বাস, আহত ১৪
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায় বাসটি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নয়াখাল তেমুহনী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে ১৪ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন, হালিমা বেগম, শারমিন আক্তার, একরাম, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল্লাহ, মো. সরওয়ার কামাল, আবুল হাশেম, জেসমিন আক্তার, মো. জায়াদ, ফরিদা আক্তার, মাহমুদা খাতুন ও হাসান নুর।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসের ভেতর থেকে ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

Advertisement

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনার পর সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তা স্বাভাবিক করে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!