জানা যায়, রোববার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর চাচাতো ভাই রাসেল সিকদার তাদের মুদি দোকান থেকে দেড়শ টাকার মালামাল বাকিতে ক্রয় করেন। ঐদিন সন্ধ্যায় রাসেল ভুক্তভোগী স্কুলছাত্রীর বাড়ি গিয়ে ফারিহাকে ডেকে বাকি টাকা নিয়ে যেতে বলেন। সে সরল মনে টাকা আনতে গেলে চাচাতো ভাই রাসেল তাকে বাথরুমে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ নিহতের পরিবারের।
ভুক্তভোগী স্কুলছাত্রীকে ঐ রাতে অনেক খোঁজাখুঁজির পর রাসেলদের বাথরুম থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করে থানায় নিয়ে যায়।
.png)
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, এ ঘটনায় সোমবার বিকেলে নিহতের পরিবারের পক্ষ থেকে বোয়ালমারী থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।