[ দেশজুড়ে ]
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে শিমুল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুমন নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। মৃত শিমুল একই এলাকার জেনারুলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে সুমন ও শিমুল নামে দুই শিশু নিখোঁজ হয়। পরে শিমুলের লাশ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সুমনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
.png)
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে মহানন্দা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!