ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৬, ১৭ আগস্ট ২০২২
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আব্দুল্লাহ আল মারুফের মরদেহ উদ্ধার করেছে লাইফগার্ড ও বিচকর্মীরা। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুগন্ধা চ্যানেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মারুফ গাজীপুরের কাপাসিয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিচকর্মী বেলাল উদ্দিন।

Advertisement

তিনি বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে কলাতলী পয়েন্ট থেকে নিখোঁজ হন মারুফ। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহ দেখতে পায় উদ্ধারকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!