নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হিংগার পাড়ার বাসিন্দা হাসনাত কবির দিপু এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল-নবীনগর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন। আহত চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ইকরামুল হককে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গার নীলমনিগঞ্জের বোনের বাসা থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ঝিনাইদহের হিংগার পাড়ায় ফিরছিলেন হাসনাত কবির দিপু। এ সময় সদর উপজেলার ছয়মাইল নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটি চাপা দেয়। এতে গুরুতর আহত হন দিপু। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, আলমসাধুযোগে ঝিনাইদহ জেলা শহরে যাওয়ার সময় ডাকবাংলা কৃষি ফার্মের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন চালক একরামুল হক এবং আরোহী মফিজ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মফিজের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বাসের চালক এবং হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।