বুধবার সকালে টঙ্গি-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন উত্তরা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের শামসুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে রুহুল আমিন কালীগঞ্জের স্থানীয় একটি হাসপাতাল থেকে রোগী দেখে বাইসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এ সময় টঙ্গিগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, সকালে টঙ্গি-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন উত্তরা ফিলিং স্টেশনের পাশে কাভার্ডভ্যান চাপায় রুহুল আমিন নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।