ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চালকের আসনে প্রধান শিক্ষকের লাশ, পাশেই নিথর স্ত্রী 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৭, ১৮ আগস্ট ২০২২
চালকের আসনে প্রধান শিক্ষকের লাশ, পাশেই নিথর স্ত্রী 
শহিদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার।  ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মৃত শিক্ষক দম্পতি নিখোঁজ হয়েছিলেন আগের দিন সন্ধ্যায়। রাত পোহাতেই নিজেদের প্রাইভেটকারের সামনের অংশে পাশাপাশি বসা অবস্থায় তাদের লাশ পাওয়া যায়। চালকের আসনে স্বামীর লাশ ও পাশের সিটে নিথর স্ত্রীর লাশ ছিল।

নিহতরা হলেন শহিদ স্মৃতি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারী শিক্ষিকা জেলি আক্তার। লাশ উদ্ধারের পর এ দম্পতির রহস্যজনক মৃত্যু নিয়ে কাজ করছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গীর নিমতলী হায়দ্রাবাদ ব্রিজ এলাকা থেকে নিজেদের প্রাইভেটকারের ভেতর থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহত এ কে এম জিয়াউর রহমান মামুন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দড়ি কাঁঠাল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। শিক্ষক দম্পতি পরিবার নিয়ে গাজীপুর মহানগরের ৩৬ নম্বর ওয়ার্ডের গাছা থানার কামারজুরি এলাকায় বসবাস করতেন।

নিহতদের ছেলে মো. মিরাজ জানান, টঙ্গীর কামারজুরি এলাকার নিজ বাড়ি থেকে একই গাড়িতে করে শিক্ষক দম্পতি তাদের স্কুলের উদ্দেশ্যে বের হন। স্কুল শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এরপর থেকে তাদের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না। ভোররাতের দিকে হায়দরাবাদ ব্রিজ এলাকা থেকে ওই গাড়ির ভেতর চালকের আসনে প্রধান শিক্ষক ও পাশেই স্ত্রীর লাশ পাওয়া যায়। সেখান থেকে প্রথম তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উত্তরার অপর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর মহানগরের গাছা থানার ওসি নন্দলাল চৌধুরী জানান, লাশ উদ্ধার সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়মনতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!