ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জন্মদিনের উপহার কিনতে গিয়ে লাশ হলেন ৩ বন্ধু

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০০:৪৪, ১৮ আগস্ট ২০২২
জন্মদিনের উপহার কিনতে গিয়ে লাশ হলেন ৩ বন্ধু
নিহত তিন বন্ধু

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর জন্মদিনের উপহার কিনে ফেরার পথে গাড়িচাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া উত্তরপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে লিমন, একই ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আবদুর রাজ্জাকা ও উত্তর ছুফুয়া গ্রামের ডাক্তার মাসুদের ছেলে রাজ্জাক। তাদের সবার বয়স ২০ বছর। তারা তিনজনই ছুফুয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মনজুরুল হক জানান, বন্ধুর জন্মদিনের উপহার কেনার জন্য অটোরিকশায় করে মিয়া বাজার যাচ্ছিলেন ওই তিনজন। ফেরার পথে নালঘর রাস্তার মাথা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

Advertisement

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর অটোচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!