বৃহস্পতিবার বেলা পৌনে ১২ টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) একেএম বানিউল আনাম জানান, বগুড়া থেকে হানিফ পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে হামছায়াপুর এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীতগামী ওই অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোর এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত পাঁচজনকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো একজন মারা যান। নিহত দুইজনই পুরুষ।
.png)
তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে পালিয়েছেন বাসচালক।