ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত মোটরসাইকেলে ২ কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল একজনের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ১৮ আগস্ট ২০২২
চলন্ত মোটরসাইকেলে ২ কিশোর, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল একজনের
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের ফকিরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লাবিব শেখ নামে ১৩ বছরের এক কিশোর নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছে সাদিক শেখ নামে অপর এক কিশোর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহিরদিয়া এলাকায় বাগেরহাট-রুপসা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিব খুলনা বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউপির নারায়নখালী গ্রামের কবির শেখের ছেলে। সে ফকিরহাট সাতশৈয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা পরিবার দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়া থাকে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টা দিকে ওই দুই কিশোর মোটরসাইকেল যোগে রূপসা থেকে ফকিরহাটের দিকে আসছিল। পথে বাহিরদিয়া এলাকায় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্ব আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউএনও মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!