ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক মেলায় বিক্রি ৬০ লাখ টাকার চারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১৮ আগস্ট ২০২২
এক মেলায় বিক্রি ৬০ লাখ টাকার চারা
সিআরবি শিরিষ তলায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। ছবি: সংগৃহীত

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’- শিরোনামে বন্দরনগরী চট্টগ্রামের সিআরবি শিরিষ তলায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে।

৪ আগস্ট শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হওয়া মেলায় ৬০ লক্ষাধিক টাকার চারা বিক্রি হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বৃক্ষমেলার সাফল্য ও চারা বিক্রির তথ্য তুলে ধরে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

বিশেষ অতিথি ছিলেন ফরেস্ট্রি সাইন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক এস এম গোলাম মাওলা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা সফিকুল ইসলাম, বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী, উপকূলীয় বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ হোছাইন। 

বৃক্ষমেলায় অর্ধশত নার্সারি, বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়। মেলায় লাখ টাকা দামের বনসাঁই থেকে শুরু করে ১০/২০ টাকা দামের বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিক্রি হয়। উদ্বোধনের পর থেকে বৃক্ষপ্রেমী মানুষের পদচারণায় মুখর ছিল বৃক্ষমেলা মেলা।

ডেইলি-বাংলাদেশ/আরআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!