ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ভাই-বোনের মৃত্যুর একদিন পর চলে গেল আরেক বোন

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ১৯ আগস্ট ২০২২
দুই ভাই-বোনের মৃত্যুর একদিন পর চলে গেল আরেক বোন
মৃত সাথী। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বাসি খাবার খেয়ে একে এক তিন ভাই-বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রথমে ভাই-বোনের মৃত্যুর হয়। পরে ওই পরিবারের আরেক মেয়ে সাথী (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথীর মৃত্যু হয়। সে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ান মেয়ে। এর আগে শওকত দেওয়ানের ছেলে সৌরভ (৬), মেয়ে খাদিজা (৫) মারা যায়। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে শওকত দেওয়ানের ভাইয়ের স্ত্রী রওশন আরার ফ্রিজে থাকা খাবার গরম করে খান তার স্ত্রী আইরিছ বেগম ও তিন সন্তান। রওশন আরাও সেই খাবার খান। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে বমি করতে শুরু করেন। বেশি অসুস্থ হয়ে পড়লে ওই পাঁচজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক সৌরভ, খাদিজা ও তাদের বোন সাথী আক্তারকে ঢাকায় নিয়ে যেতে বলেন। 

Advertisement

ঢাকা নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়। অন্যদিকে সাথীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে সাথীও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী বলেন, ওই পরিবার মরদেহ ময়নাতদন্তের জন্য বলেছে। আমি থানায় জানিয়েছি। মরদেহ এলে ময়নাতদন্ত করে দাফন করা হবে।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। আমরা তখন কোনো অভিযোগ পাইনি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!