ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৌরীপুরে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ২০ আগস্ট ২০২২
গৌরীপুরে ব্রিজের নিচে মিলল যুবকের লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিজের নিচ থেকে আজিজুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার উপজেলার মইলাকান্দা ইউপির উত্তর লামাপাড়া ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজিজুল হক পূর্বধলা উপজেলার গলাকান্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে উত্তর লামাপাড়া ব্রিজের নিচে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

Advertisement

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। মৃত আজিজুলের পরিবার এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!