জানা যায়, ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘এমভি আল ওয়ালিদ-৯’ লঞ্চটি মাঝরাতে ঝড়ের কবলে পড়ে। এ সময় খবর পেয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা গিয়ে লঞ্চ থেকে প্রায় ৭০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেন।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল জানান, শুক্রবার রাত ১০টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ‘এমভি আল-ওয়ালিদ ৯’ নামের লঞ্চটি প্রায় ৭০ জন যাত্রীসহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে রাত আনুমানিক ১২টার দিকে কালীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে অবস্থিত পন্টুনের পাশে অবস্থিত ব্লকের ওপর উঠে যায়। বিষয়টি কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কালীগঞ্জ অবগত হলে, লঞ্চে থাকা যাত্রীদের উদ্ধারে একটি বিশেষ উদ্ধারকারীদল ঘটনাস্থলে পৌঁছে। এরপর প্রায় ৭০ জন যাত্রীকে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেন কোস্ট গার্ড সদস্যরা।
উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি নৌ পুলিশ ও স্থানীয়রাও সহায়তা করেন।
.png)