মৃতরা হলেন- এলখাল গ্রামের ৬০ বছর বয়সী হোসনেয়ারা বেগম, ৩০ বছরের তারা মিয়া ও আট বছরের রিফাত হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের একটি জমিতে কলমিশাক তুলতে যায় তারা মিয়ার ভাগনে রিফাত। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের ওপর পড়ে। তার চিৎকারে নানি হোসনেয়ারা উদ্ধার করতে গিয়ে তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা-ভাগনেকে উদ্ধার করতে গিয়ে তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে স্থানীয়রা দৌলতপুর অফিসে খবর দিলে সেখান থেকে বিদ্যুৎ বন্ধ করা হয়।
.png)
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।