শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মগর ইউনিয়নের উত্তর মগর এলকায় থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে ফোনে একজন থানায় খবর দেন নদীতে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশটি উলঙ্গ ও অর্ধগলিত অবস্থায় ছিলো।
.png)
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রাতেই ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।