সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- তাকে কেউ মেরে এখানে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়েছে। মৃত ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর হবে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)