ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের পরও পছন্দ হয়নি বর, অবশেষে গলায় ফাঁস নিলেন নববধূ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ২২ আগস্ট ২০২২
বিয়ের পরও পছন্দ হয়নি বর, অবশেষে গলায় ফাঁস নিলেন নববধূ
ফাইল ছবি

বর পছন্দ না হওয়ায় মিতু (১৮) নামের এক নববধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ আগস্ট) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা ঠেংগেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মিতু ওই এলাকার আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দেড় মাস আগে পার্শ্ববর্তী হরিপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে কাউসারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মিতুর। বিয়ের পর থেকেই মিতুর বর পছন্দ ছিল না। তাই মাঝে মধ্যে বাবা-মায়ের সঙ্গে অভিমান করতেন। সোমবার বাবার বাড়ি থেকে মিতুর স্বামীর বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে না গিয়ে নিজ কক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

Advertisement

মেলান্দহ থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!