ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাদু দেখানোর কথা বলে শিশুর সঙ্গে যা করলেন ৫৫ বছরের চা বিক্রেতা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১০, ২৩ আগস্ট ২০২২
যাদু দেখানোর কথা বলে শিশুর সঙ্গে যা করলেন ৫৫ বছরের চা বিক্রেতা
প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে যাদু দেখানোর কথা বলে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার বিরুদ্ধে।

সোমবার বিকেলে উপজেলার কুজাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত ৫৫ বছর বয়সী মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে পুলিশ। মন্টু একই গ্রামের তুমিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল তার মেয়েটি। এ সময় মেয়েকে যাদু খেলা দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন মন্টু। এরপর বাড়িতে গিয়ে মেয়ের হাতে পাঁচ টাকা দিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে না বলতে হুমকি দিয়ে মেয়েকে ছেড়ে দেন মন্টু। পরে বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে ঘটনাটি খুলে বলে মেয়েটি।

Advertisement

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!