ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৩ আগস্ট ২০২২
লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনে জেলেদের মাছ ধরা ট্রলারে ডাকা‌তির প্রস্তু‌তিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যুকে আটক করে পু‌লিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।

গ্রেফতারৃতরা হলেন, শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট থানার বাসিন্দা।

জানা গেছে, সোমবার রা‌ত সাড়ে ১০টার দি‌কে উপজেলার ধলিগৌরনগর ইউ‌নিয়নের বা‌তির খাল এলাকায় ১২ জ‌নের এক‌টি জলদস্যু বাহিনী দেশীয় অস্ত্র নি‌য়ে স্থানীয় জে‌লে‌দের ট্রলা‌রের মাছ ও জালসহ অন্যান্য মালামাল ডাকা‌তির প্রস্তু‌তি নি‌চ্ছিল। ওই সময় স্থানীয় জে‌লে‌দের ডাক‌-চিৎকা‌রে পাশে থাকা অন্য জে‌লেরা ছু‌টে এসে এসব জলদস্যুদের ঘি‌রে ফেলে ৬ জনকে আটক করেন। এ সময় বাকি ৬ জলদস্যু পা‌লি‌য়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ওইসব জলদস্যুদের থানায় নিয়ে আসে। এ সময় পু‌লিশ জলদস্যুদের কাছ থে‌কে দা, ছোরা ও করাতসহ ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

লাল‌মোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, তারা দীর্ঘদিন ধরে নদীতে থাকা জেলেদের ট্রলারে ডাকাতি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!