এর আগে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফৌজদারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়ার আব্দুল গণির ছেলে ২২ বছর বয়সী মো. রাজিব হোসেন ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শিক্ষাগ্রামের আব্দুল মালেকের ছেলে ২৬ বছরের মো. কবির।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় চোরাই জ্বালানি তেল কেনাবেচা চলছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় দুটি ট্রাক থেকে ৩৩টি ড্রাম থেকে ছয় হাজার ৬শ’ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। আটকদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরবর্তীতে কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। উদ্ধার করা জ্বালানি তেলের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৩০ হাজার টাকা।