ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, তরুণ গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ২৪ আগস্ট ২০২২
প্রেমে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ, তরুণ গ্রেফতার
গ্রেফতার জীবন

নরসিংদীর রায়পুরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় জীবন মিয়া নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

এর আগে, মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে জীবনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার জীবন রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে।

Advertisement

অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার বিকেলে রায়পুরার লোচনপুর এলাকা থেকে দশম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরদিন জীবনসহ অজ্ঞাত আরো চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগীর বাবা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি জীবনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!