ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমে রাজি না হওয়ায় যে কাণ্ড করলেন প্রেমিক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪১, ৩ নভেম্বর ২০২১
প্রেমে রাজি না হওয়ায় যে কাণ্ড করলেন প্রেমিক
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কীটনাশক পানে জীবন মিয়া নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, সোমবার ভোরে নিজ বাড়িতে কীটনাশক পান করেন জীবন।

নিহত ১৯ বছর বয়সী জীবন উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি এবার ফুলপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, একই উপজেলার এক স্কুলছাত্রীকে পছন্দ করতেন জীবন। গত রোববার ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। কিন্তু এতে রাজি হননি মেয়েটি। এ ঘটনার পরদিন সোমবার ভোরে বাড়ির সবার অজান্তে কীটনাশক পান করেন জীবন। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন পরিবারের লোকজন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে জীবন মারা যান।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!