মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সোহেল মিয়া, সাইফুল ইসলাম, মো. রাজু, মো. হোসেন, আব্দুস শুক্কুর, মনজুর আলম ও এহসান।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, মধ্যরাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কতিপয় মাদকসেবী পর্যটকদের টার্গেট করে অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে- এমন খবরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। গভীর রাতে সমুদ্র সৈকত এলাকায় অবস্থান ও ঘোরাঘুরির কারণ জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। এ সময় তাদের দেহ তল্লাশি করে দুইটি ছুরি উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী এবং মাদকসেবী। পর্যটকসহ স্থানীয় লোকজনকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা নানা অপকর্ম করে থাকে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।