[ দেশজুড়ে ]
বাঘায় খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
রাজশাহীর বাঘায় খেলতে গিয়ে পুকুরে ডুবে লাবিনা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ ভানুকর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত লাবিনা একই গ্রামের ইব্রাহিম প্রামাণিকের মেয়ে।
লাবিনা খাতুনের বাবা ইব্রাহিম প্রামাণিক বলেন, লাবিনা বাড়ির পাশে পুকুর পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। পরে লাবিনার লাশ ভাসতে দেখে তার মা।
.png)
রাজশাহীর বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, পুকুরে ডুবে একটি শিশুর মৃত্যুর ঘটনা শুনেছি। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!