ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবশেষে র‌্যাবের জালে ৫০ মামলার আসামি মা-ছেলে

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৪ আগস্ট ২০২২
অবশেষে র‌্যাবের জালে ৫০ মামলার আসামি মা-ছেলে
গ্রেফতার মা-ছেলে

শেরপুরে ৫০ মামলার আসামি মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে ৫০ কোটি টাকা আত্মসাতের মামলাও রয়েছে।

মঙ্গলবার ঢাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেফতার করা হয়। বুধবার তাদের শেরপুর সদর থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- বাবর অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের স্বত্বাধিকারী কামরুজ্জামান সুজন ও তার মা কামরুন নাহার হাসেম।

Advertisement

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, তিন শতাধিক পাওনাদারের প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন কামরুজ্জামান সুজন ও তার মা কামরুন নাহার। মঙ্গলবার ঢাকার রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

ওসি আরো বলেন, তাদের বিরুদ্ধে ৫০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিন মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!