ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওয়ানশুটার গান-কার্তুজসহ র‍্যাবের জালে রাঙ্গুনিয়ার ইয়াকুব

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২২
ওয়ানশুটার গান-কার্তুজসহ র‍্যাবের জালে রাঙ্গুনিয়ার ইয়াকুব
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ মোহাম্মদ ইয়াকুব নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব কোদালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। 

গ্রেফতার ইয়াকুব ওই এলাকার মীর আহাম্মদ ওরফে বদন হাজীর ছেলে।

Advertisement

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি ওয়ানশুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইয়াকুব একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন।

আরো পড়ুন: বোনকে অপহরণের পর ধর্ষণ, ভাইয়ের ৪৪ বছর কারাদণ্ড

তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া ও রাঙামাটির চন্দ্রঘোনা থানায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং মারামারিসহ চারটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন করে মামলা হয়েছে।

অন্যদিকে, বুধবার ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আনন্দ বাজার এলাকা থেকে অটোরিকশা ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ। পুলিশ বলছে, রোগী সেজে অটোরিকশা ছিনতাই করতো চক্রটি। ছিনতাই করা একটি অটোরিকশা বিক্রি করতে যাওয়ার সময় তাদের আটক করা হয়। আটকরা হলেন- শাহাব উদ্দীন ও মো. আলাউদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!