গ্রেফতার ৫৫ বছর বয়সী আশরাফুল জেলার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনার লবণচরা থানাধীন পুটিমারি বাজারের শ্মশানঘাটের সামনে মাদক বেচাকেনা চলছে- এমন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব। টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আশরাফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একাটি বিদেশি পিস্তল, একাটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি সিমকার্ডসহ একটি মুঠোফোন ও দুই হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। আশরাফুলের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, মারামারি, চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে।
.png)