ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৪ ঘণ্টা অনশনের পর বিয়ে হলো ৫ সন্তানের জননীর

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২৪ আগস্ট ২০২২
২৪ ঘণ্টা অনশনের পর বিয়ে হলো ৫ সন্তানের জননীর
ফাইল ছবি

সিরাজগঞ্জের তাড়াশে ২৪ ঘণ্টা পর প্রেমিককে বিয়ে করে অনশন ভাঙলেন ৫ সন্তানের জননী। অবশেষে স্বামী, সন্তান রেখে আসা সেই পাঁচ সন্তানের জননীর বিয়ের দাবি মেনে নেন যুবক প্রেমিক মোস্তাক (৩০) ও তার পরিবার। 

মঙ্গলবার রাত ১০টায় ৭০ হাজার টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে। মোস্তাক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নতুন স্ত্রী বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর ধরে মোস্তাকের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছিলো। পরে বিয়ের কথা বললে, মোস্তাক আমাকে আর বিয়ে করবে না জানায়। এদিকে আমার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই বাধ্য হয়ে (২২ আগস্ট) সোমবার বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনশনের খবর ছড়িয়ে পড়লে ২৪ ঘণ্টা পর ২৩ আগস্ট মঙ্গলবার নিজ বাড়িতে ফেরেন মোস্তাক। ওই দিন রাতেই ১০টার দিকে আমাদের বিয়ে সম্পন্ন হয়।’

Advertisement

বিয়ের বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বিয়ে হয়েছে এটা আমি শুনেছি। কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমি সিরাজগঞ্জ জনসভায় গিয়েছিলাম।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!