ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বড় ভাইকে পিটিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলো ছোট ভাই

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৫৫, ২৫ আগস্ট ২০২২
বড় ভাইকে পিটিয়ে হত্যার পর ৯৯৯-এ ফোন করলো ছোট ভাই
ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফারুক মিয়া নামে এক মাদকাসক্ত যুবককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা, চাচা ও ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার বিকেলে উপজেলার তারুন্দিয়া ইউপির পলাশকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই এলাকার শাহীন উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান।

Advertisement

তিনি বলেন, ফারুক মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল হওয়ায় তাকে বাড়িতে ঢুকতে দিতেন না তার বাবা। যে কারণে তিনি জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া এলাকায় হোসনা আক্তারকে বিয়ে করে শ্বশুরবাড়িতে থাকতেন।

সম্প্রতি তিনি বাড়িতে তার ভাগের জায়গায় ঘর করবেন বলে তার বাবাকে জানান। এসব নিয়ে তার পরিবারের লোকজনদের সঙ্গে ঝামেলা চলছিল। ঘটনার দিন বিকেলে ফারুক মিয়া বাড়িতে গেলে তাকে বেঁধে রড দিয়ে পিটিয়ে হত্যা করেন তার বাবা, দুই চাচা ও ছোট ভাই।

হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান হত্যায় অংশ নেয়া ছোট ভাই। পরে পুলিশ বাড়িতে গিয়ে ফারুক মিয়ার মরদেহ উঠানে পরে থাকতে দেখেন। তবে বাড়ির সবাই পলাতক ছিলেন।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!