ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মায়ের পা ধুয়ে শতাধিক শিক্ষার্থীর শ্রদ্ধা

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২৫ আগস্ট ২০২২
মায়ের পা ধুয়ে শতাধিক শিক্ষার্থীর শ্রদ্ধা
মায়ের পা ধুয়ে দিচ্ছে শিক্ষার্থীরা

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানিয়েছে শতাধিক শিক্ষার্থী। সন্তানের এমন শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত মায়েরা। মাকে শ্রদ্ধা জানাতে পেরে খুশি সন্তানরাও। 

বৃহস্পতিবার ব্যতিক্রমী এ আয়োজন করেছেন আজিজনগর চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মায়ের প্রতি ভালোবাসার প্রকৃত মানে শিশুদের মধ্যে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল করিম জনি, এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের শতাধিক অভিভাবক।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে নীতিবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে। আজকের শিশুরাই আগামী দিনে দেশের কর্ণধার। মায়ের প্রতি এ ভালোবাসা তাদের অনেক দূর এগিয়ে নেবে।

প্রভাতী চাকমা নামে এক শিক্ষার্থীর মা বলেন, সন্তানের কাছে এমন ভালোবাসা পেয়ে আমি আনন্দিত। এ আনন্দ অন্য কোনো আনন্দের সঙ্গে তুলনা হয় না।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!