ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৭ জেলে জীবিত উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ২৮ আগস্ট ২০২২
বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৭ জেলে জীবিত উদ্ধার 
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল তাদের জীবিত উদ্ধার করা হয়। 

রোববার দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ আগস্ট এফবি ‘মা-বাবার দোয়া-২’ নামে একটি ফিশিং ট্রলার ভোলা তজুমুদ্দিন এলাকা থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যায়। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে ট্রলার।

দুপুরে বিকল হয়ে যাওয়া মাছ ধরার ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসে। পরে জাতীয় হেল্প লাইন ৯৯৯-এর মাধ্যমে কোস্টগার্ড পূর্ব জোনকে বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ডের কুতুবদিয়া অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল সাজ্জাদের নেতৃত্বে বিকেল সাড়ে ৪টায় তাদের জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ শেষে ফিশিং বোটের মালিককে ট্রলার এবং জেলেদের হস্তান্তর করা হয় বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!