ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি যাওয়া সেই নবজাতক যেভাবে উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ৩০ আগস্ট ২০২২
চুরি যাওয়া সেই নবজাতক যেভাবে উদ্ধার
ফাইল ছবি

টানা ৩০ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম নগরের ইপিজেড মাতৃসদন থেকে চুরি যাওয়া সেই নবজাতককে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। শিশুটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান।

মঙ্গলবার ভোরে আনোয়ারার একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম পুলিশের উপ কমিশনার (বন্দর) শাকিলা ফারজানা ।

তিনি জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটি চুরির সঙ্গে জড়িত মাতৃসদনের এক কর্মচারীকে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ওই সময় আরো দুইজনকে আটক হয়েছে। তবে আটকদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
 
এর আগে রোববার চট্টগ্রাম ইপিজেড এলাকার মমতা মাতৃসদনে থেকে ওই নবজাতক চুরির ঘটনা ঘটে।  শনিবার  সিজারের মাধ্যমে জন্ম নেয় শিশুটি।

Advertisement

রোববার বিকেলে এক নারী নার্স সেজে শিশুর মায়ের কাছে নবজাতককে ইনজেকশন দেয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। পরে নিচতলায় খোঁজ করে না পাওয়ায় নবজাতক চুরির বিষয়টি জানাজানি হয়। পরে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওই নবজাতক চুরির বিষয়ে জানতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!