ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২
রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সন্দ্বীপে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মুছাপুর বদিউজ্জামান হাইস্কুলের পাশের রাস্তা থেকে শিশুটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতেই ওই বাচ্চার জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নবজাতকের বাবা-মায়ের পরিচয় এখনও পাওয়া যায়নি। উদ্ধারের পর স্থানীয় লোকজন ওই নবজাতককে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেছেন।

স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ম্যানেজার আকবর হোসেন বলেন, সকাল ভোর ৬টার দিকে এক ব্যক্তি বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে আসেন। তার চিকিৎসা চলছে। এখন সে সুস্থ আছে। মুখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে।

Advertisement

সন্দ্বীপ থানার ওসি বশির আহমেদ খান বলেন, এই বিষয়ে আমি অবগত আছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বাচ্চাটিকে দত্তক নেয়ার জন্য অনেক দম্পতি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা বলেন, হাসপাতালে বাচ্চাটির দায়িত্ব নেয়ার জন্য অনেকে এসেছেন। আমরা যাচাই-বাছাই করে দেখব এদের মধ্যে কার সক্ষমতা আছে। এরপর এদের মধ্যে একজনকে আমরা বাচ্চাটি হস্তান্তর করব।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!