নবজাতক হত্যার দায়ে মা-মেয়ে কারাগারে
নবজাতক হত্যা মামলায় মা-মেয়েকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের নাগরপুর থানা পুলিশ। রোববার দিনভর অভিযান চালিয়ে উপজেলার বেকড়া ইউনিয়নের উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঐ গ্রামের ছনির মোল্লার স্ত্রী হাফিজা (৩৮) ও মেয়ে সোনিয়া (১৮)। তাদের বিরুদ্ধে নাগরপুর থানায় শিশু হত্যা মামলা শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন।
.png)
তিনি জানান, স্বাস্ব্য কমপ্লেক্সের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধারের পর সোনিয়াসহ তার পরিবারের লোকজনদের নবজাতক শিশুর মৃত্যুর বিষয়টি জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। মা-মেয়ে ঘটনার সঙ্গে জড়িত স্বীকার করায় তাদের বিরুদ্ধে হত্যা মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেকড়া ইউনিয়নের বেকড়া উত্তরপাড়া গ্রামের ছনির মোল্লার কুমারী মেয়ে। শনিবার রাত সাড়ে ১০টায় দিকে পেট ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। ভোর রাতে ওই মেয়ে ও তার মা কমপ্লেক্সে টয়লেটে দীর্ঘ সময় অবস্থান করে একটি কন্যা সন্তান জন্ম দেন। এ সময় হাসপাতালে ভর্তিকৃত রোগীরা টয়লেটে শিশুর কান্নার শব্দ পান। প্রায় দুই ঘণ্টা পর মা ও মেয়ে বের হয়ে সিটে আসেন।
রোববার সকালে ডাক্তার নিয়মিত রোগী পরিদর্শন শেষে ডা.কাজল পোদ্দার ঐ মেয়েকে ছাড়পত্র দেন। এরপর সকাল আনুমানিক ৯টার দিকে দুজন পথশিশু হাসপাতালের ড্রেনে নবজাতক শিশুটি দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে হাসপাতাল কৃর্তপক্ষসহ আশপাশের লোকজন জড়ো হয়ে নাগরপুর থানায় খবর দিলে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।